Showing posts with label সুলতান আশিক মাহমুদ (রত্ন). Show all posts
Showing posts with label সুলতান আশিক মাহমুদ (রত্ন). Show all posts

হৃদয়ের আর্তনাদ

হৃদয়ের আর্তনাদ

সুলতান আশিক মাহমুদ (রত্ন)

আজ আকাশে বাতাসে শোকার্ত কান্না
শত শত মায়ের হচ্ছে কুল খালি
নির্দোষ হয় খুন, খুনি পায় মার্জনা
শয়তানের আজ চরম আনন্দ র‍্যালি।

মানবতা গিয়েছে রসাতলে,
আছে অসহায়ের করুন আহাজারি।
অত্যাচারীর বিষাক্ত ছোবলে
সমাজ হয়েছে ভারী।

সত্যপন্থিরা, আজ একতা আনরে
অন্তরে গভীর বিশ্বাস সঞ্চারি।
অত্যাচারীর দুর্গে আঘাত হানরে।
জ্বলসে উঠুক তোর প্রতিবাদের খঞ্জরি।